ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন ১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বললেন রিজভী ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি’তে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অংশগ্রহণ ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা সহজ ধাপে অনলাইনে নবম পে স্কেলের বেতন স্কেল নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়া নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: নতুন জরিপে রিপাবলিকান টম কিয়ানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট বেনেট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: আবারও সহ-সভাপতি পদে সেলিম-আলী পরিষদের মহিউদ্দিন দেওয়ানের পক্ষে সহযোগিতার আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পোরশায় মাদক সেবনকারী আটক-০৫

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪ লিটার বাংলা মদ সহ চার মাদক সেবনকারীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, শুক্রবার দিবাগত রাতে আরআইবি (এফএস) সদস্য দিদার হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ০৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোনে এবং সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে ৩ কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে সোহাতি মোড়ে অভিযান পরিচালনা করে মাদক সহ চার ব্যাক্তিকে আটক করেছেন।

আটককৃতরা হলেন পোরশা হাড়িপাড়া গ্রামের মুগোলের ছেলে তাপস প্রামানিক (২৯), দিঘিপাড়া গ্রামের মৃত গোলাফ্ফরের ছেলে মুসা শাহ্(৩০), পোরশার আহম্মেদ আলীর ছেলে আবু মুসা (৩৫) ও মহাদেবপুর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্রের ছেলে সাধন চন্দ্র (৩০)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শীতলী এলাকা হতে রাশিদুল ইসলাম(৩২) নামে এক মাদক সেবনকারীকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে বিজিবি টহলদলের সদস্যরা। সে নিতপুর বড়বাগান এলাকার নাসিরুললের ছেলে। তাকেও থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কতৃপক্ষ জানান।

আরও পড়ুন…….

চাকরির সুযোগ দিচ্ছে রূপায়ন গ্রুপ, থাকছে আকর্ষণীয় সুবিধা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন

পোরশায় মাদক সেবনকারী আটক-০৫

আপডেট সময় ০২:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪