ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিপিএল চলতি বছরেই মাঠে গড়াবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের কথা ছিল।  নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু।

মূলত এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে। পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলের মালিকানা। নতুন করে বিপিএলের গভর্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রসঙ্গে ইফতেখার মিঠু বলেন, ‘(বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি) সবার জন্য উন্মুক্ত। ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নিই, আমাদের যে অভিজ্ঞতা আছে এবং যারা (এজেন্সি) এসব আগে সফলভাবে করেছে, তাদের পরামর্শ সহকারে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে। তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সব কিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র‍্যাঞ্চাইজি) দল নিতে পারবে।’

বিপিএলের বিভিন্ন বিভাগে বিসিবির বাইরে থেকেও বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন মিঠু, ‘বিপিএল নিয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্ত, আগে কখনও হয়নি। বিপিএল নিয়ে স্বচ্ছতা নিশ্চিতের জন্য (বোর্ডের) বাইরের লোককে দায়িত্ব দেওয়া হবে। আমরা যেন একদম ক্লিন ইমেজ নিয়ে শেষ করতে পারি, স্বচ্ছতা যেন থাকে। তাই বিপিএল কমিটিতে নানা ডিসিপ্লিনের বিশেষজ্ঞ হিসেবে বাইরের লোকও নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

বিপিএল চলতি বছরেই মাঠে গড়াবে

আপডেট সময় ০৪:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫