ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে
মাটি ও মানুষ ডেস্ক:

লক্ষ্মীপুরের সদর উপজেলার মজুচৌধুরীরহাটে আগুনে পুড়ে গেছে ১৫ টি দোকান। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের খবর এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১৫ টি দোকান পুড়ে গেছে।এদিকে আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়াকে দায়ী করছেন দুইজন ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান স্বপন।

চররমনী মোহন ইউপি সদস্য আব্দুর রহমান স্বপন জানান, ফায়ার সার্ভিসকে জানানোর এক ঘণ্টাপর তারা এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত।তাদের আসতে দেরি করার কারণেই আগুন ছড়িয়ে গেছে। সময়মতো আসলে হয়তো ৫-৬ টির বেশি দোকান পুড়তো না। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আমরা ৬টা ২০ মিনিটে জেনেছি। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে। আমাদের তিন টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪