ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

দেশে চিকিৎসকের ঘাটতি পূরণে আরও দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষকে ভালো কিছু দিতে। এখন ১০ হাজার এমবিবিএস চিকিৎসকের ঘাটতি রয়েছে। বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, এটির নিয়োগ ইতিহাসের সবচেয়ে কম সময়ে সম্পন্ন হবে। অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ সম্পন্ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসক ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ হবে তিন হাজার নিয়োগের মাধ্যমে।

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, মেডিকেলের শিক্ষক ঘাটতির সমস্যা সমাধানে সুপার নিউমারিতে সাত হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই পদোন্নতি দেওয়া হবে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণ করার পর বুঝেছি, সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে, তাতে কোনোভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব নয়। সব অংশগ্রহণ প্রয়োজন। সরকার চেষ্টা করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

আপডেট সময় ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫