ময়মনসিংহ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে সারা দেশে বিশেষ হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু পর্দায় ফিরছেন কিং অফ পপ: আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন মালিকদের, বিআইডব্লিউটিএ-কে চিঠি ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন ​বিপিসির ঘোষণা: সোমবার থেকে ডিপো পর্যায়ে বাড়ছে তেলের বরাদ্দ চীন সফরে দেশ ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক চুক্তি বাতিল চায় স্পেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রাম্প ডান কানে গুলিবিদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

সংগ্রহীত

অনলাইন সংবাদ-

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রচার সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ হওয়ার সাথে সাথে ট্রাম্প মঞ্চে লুটে পড়েন। পরে গোয়েন্দা সংস্থা তাকে টেনে তুললে তার কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। জানা গেছে, সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন।

কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। এরপরই প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য।  রবিবার (১৪ জুলাই) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।’ পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’

গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’

ট্রাম্প বলেন, ‘নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন, তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজনের পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই।’

এদিকে বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী

ট্রাম্প ডান কানে গুলিবিদ্ধ

আপডেট সময় ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪