ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেল থেকে সমৃদ্ধি: ইরানের অর্থনীতিতে যে বড় পরিবর্তনের আভাস পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা সভা আনন্দ মোহন কলেজের পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী এইচ.,এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পূর্বধলায় সার্বজনীন কালী মন্দিরের নতুন কমিটি গঠন: সভাপতি ডাঃ দ্বীজেশ, সম্পাদক শৈলেন্দ্র নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অপপ্রচার রোধে নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক মতবিনিময় সভা পরিষদের ১৯ সদস্যের নতুন কমিটি গঠন শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৪ জন শিশু রয়েছে ময়মনসিংহের গৌরীপুরে নতুন কর ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মো. আনোয়ার হোসেন এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। গত রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. আনোয়ার হোসেন প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ১৯৯০ সালে পিএসসির মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। মো. আনোয়ার হোসেন মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ পান এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সদর দপ্তরে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জেষ্ঠ্যতম।

তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ১৯৮৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ওয়াটার রিসোর্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশ বিদেশে প্রকল্প ব্যবস্থাপনা, গভর্ন্যান্স ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেল থেকে সমৃদ্ধি: ইরানের অর্থনীতিতে যে বড় পরিবর্তনের আভাস

মো. আনোয়ার হোসেন এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী

আপডেট সময় ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫