ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তটিনী? শুরু হয়েছে জল্পনা এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন: যা জানা প্রয়োজন পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৪৩ বস্তা টাকা ​শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা সেই এডিসি মাসুদ রানাকে ডিএমপি থেকে প্রত্যাহার তেল থেকে সমৃদ্ধি: ইরানের অর্থনীতিতে যে বড় পরিবর্তনের আভাস পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা সভা আনন্দ মোহন কলেজের পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী এইচ.,এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পূর্বধলায় সার্বজনীন কালী মন্দিরের নতুন কমিটি গঠন: সভাপতি ডাঃ দ্বীজেশ, সম্পাদক শৈলেন্দ্র নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উমামা ফাতেমার একগুচ্ছ প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস গড়তে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘‌স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি নির্বাচিত হলে নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন।

তার প্রচার-প্রচারণা বেশি গুরুত্ব পাচ্ছে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন।

উমামা ফাতেমা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের বাস্তবতা হলো নারী শিক্ষার্থীরা এখনও আবাসন সংকট, নিরাপত্তাহীনতা ও বৈষম্যমূলক আচরণের শিকার।

উমামা নারীদের জন্য প্রধানত তিনটি কাজ করতে চান৷ সেগুলো হলো-

১. নারীদের জন্য আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ।

২. অনাবাসিক ও বিবাহিত ছাত্রীদের জন্য ডে-কেয়ার সেন্টার।

৩. ছাত্রীদের প্রতিটি আবাসিক হলের ফটকে নারী গেটকিপারের উপস্থিতি নিশ্চিতকরণ।

ভিপি প্রার্থী উমামা ফাতেমা আরও লেখেন, তাছাড়া এক হলের ছাত্রী অন্য হলে প্রবেশের সুযোগ, যাতে সব ছাত্রী সমান অধিকার ভোগ করতে পারে। আমি চাই, এ ক্যাম্পাস হবে সত্যিকারের নারীবান্ধব ক্যাম্পাস, যেখানে কেউ তার লিঙ্গ পরিচয়ের কারণে পিছিয়ে থাকবে না।

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী- আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। একই দিনে গণনা শেষে ফল ঘোষণা করবে ডাকসুর নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তটিনী? শুরু হয়েছে জল্পনা

উমামা ফাতেমার একগুচ্ছ প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস গড়তে

আপডেট সময় ১০:১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫