ময়মনসিংহ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হাকিমপুরে

দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় বেলাল সরদার (৫৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলাল সরদার উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকার মৃত আবদুস সালাম সরদারের ছেলে। তিনি আওয়ামী লীগের বোয়ালদাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় তাঁকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামের দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায়

আসাদুজ্জামানের বড় ভাই মো. সুজন বাদী হয়ে ১৯ আগস্ট হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওসি সুজন মিয়া প্রথম আলোকে বলেন, ওই হত্যা মামলার তদন্তের পর বেলাল সরদারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হাকিমপুরে

আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪