ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ট্রাইব্যুনালে শহিদ সজলের বাবা খলিলুর রহমানকে অবশিষ্ট জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর নতুন দু’জন সাক্ষ্য দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের মতো এ মামলায় সাক্ষ্য দেন শহিদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহিদ সাজ্জাদ হোসেন সজলের বাবা মো. খলিলুর রহমান। তবে সেদিন খলিলুর রহমানের জেরা শেষ হয়নি। পরবর্তীতে বুধবার তাকে অবশিষ্ট জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা।

আলোচিত এ মামলায় গত ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষ হয়। ওইদিন মামলার ৮ আসামিকে হাজির করে পুলিশ। একইসঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনকেও হাজির করার কথা ছিল। তবে হাজির না হওয়ায় তাদের পক্ষে সরকারি খরচে দু’জন আইনজীবী নিয়োগ দেয়া হয়।

মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন– ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুলসহ পলাতক ৮ আসামিকে গ্রেপ্তারসহ ট্রাইব্যুনালে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত ১৬ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায়

আপডেট সময় ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫