ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের তারিখ জানাল পিএসসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা ইতোমধ্যে চলছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর এই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

পিএসসির এক জনসংযোগ কর্মকর্তা জানান, ‘পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেয়া হবে মোট দুই হাজার ৩০৯ জনকে। নন-ক্যাডারে নিয়োগ দেয়া হবে আরও এক হাজার ২২ জনকে। ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে চিকিৎসা ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৪৩৭ জনকে। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেয়া হবে। প্রাথমিক ধাপের প্রতিযোগিতা ছিল তীব্র। প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন যারা, তাদের সবার দৃষ্টি এখন ১০ ডিসেম্বরের দিকে। সেদিনই নির্ধারিত হবে কারা পাবেন কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের তারিখ জানাল পিএসসি

আপডেট সময় ০১:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫