ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান নাহিদ। সেইসঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন।

নাহিদ বলেন, হয়তো ভুলবসত বা তথ্য না থাকার কারণে সালাহউদ্দিন আহমদ এমনটা বলেছেন। জুলাই অভ্যুত্থানের সময় সালাহউদ্দিন আহমদ দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে গিয়ে দাড়িয়েছিল। আতিকুল গাজী- যার হাত কাটা গিয়েছিল, তাকে যখন ফ্যাসিস্টের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর বলা হয়- তাদের যে কোন দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক।

বক্তব্যের শেষে সালাহউদ্দিন আহমদকে তার ওই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাহিদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে

আপডেট সময় ০২:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫