হোয়াইট হাউসের দৌড়ে যেমন এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী, একইভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে গেছেন রিপাবলিকানরা।যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের ভোটের পর বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা ১৮২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।একই চিত্র দেখা যাচ্ছে সিনেট এবং প্রতিনিধি পরিষদের ভোটের ফলাফলেও। একজন প্রেসিডেন্ট নির্বাচন করার পাশাপাশি মঙ্গলবার মার্কিন ভোটাররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটির প্রতিনিধি এবং ৩৪টি সিনেট আসনের সিনেটর নির্বাচন করতে ভোট দিয়েছেন।সিনেটের যেসব আসনের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে, তাতে রিপাবলিকানরা এরইমধ্যে ৫১টি আসন নিশ্চিত করে ফেলেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ডেমোক্র্যাটরা ৪২টি আসনের দখল পেয়েছেন।মার্কিন সিনেটে আসন সংখ্যা ১০০। বর্তমান সিনেটে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ।সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা ১৭৮টি এবং ডেমোক্র্যাটরা ১৫০টি আসন নিশ্চিত করেছেন। বর্তমান প্রতিনিধি পরিষদে রিপাবলিকানেরা সংখ্যাগরিষ্ঠ।
ময়মনসিংহ
,
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
সিনেট যাচ্ছে রিপাবলিকানদের দখলে
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:৫০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- ১০৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























