বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুরে নিহত মো. শামীম হাওলাদার হত্যা মামলায় যুব মহিলা লীগের নেত্রী জুলিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ। জুলিয়া আক্তার রূপনগর থানা যুব মহিলা লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে তাকে রূপনগর থানাধীন আবাসিক এলাকার ২৩নং রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রাজধানীর রূপনগর এলাকায় মো. শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাত ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর রূপনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বিকেলে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শামীম হাওলাদার বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় তদন্তে প্রাপ্ত আসামি জুলিয়া আক্তারকে গ্রেপ্তারো করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১১:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- ১৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























