ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিরাপত্তা জোরদার ওসমান হাদির গ্রামের বাড়িতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের গুলিবিদ্ধ আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে তার বাড়িতে চুরির ঘটনার পর ওই বাড়িসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়।

গত রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘ওসমান হাদির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে।’

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকালেই ঢাকায় চলে যান পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শনিবার রাতে সারা দেশের মতো নলছিটিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল। এসব কর্মসূচি থেকে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানানো হয়। এর মধ্যে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

নিরাপত্তা জোরদার ওসমান হাদির গ্রামের বাড়িতে

আপডেট সময় ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫