ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ঝিনাইগাতি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ীতে ইউসিসিএ লিঃ এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভরিতে ৩২৬৬ টাকা স্বর্ণের দাম কমলো ভিন্নমত দমন নয়- স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি জানিয়েছেন জামায়াত আমির ড. ইউনূস লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন এনসিপি দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে জানিয়েছেন ধর্মমন্ত্রী ঢাকার আবহাওয়া থাকবে রৌদ্রোজ্জ্বল রমজানের প্রথম দিনে অফিস-আদালত চলবে নতুন সময়সূচিতে আজ থেকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘প্রান্তিক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘বিনিময় পরিবহন’-এর একটি বাস উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে উভয় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কমপক্ষে ২২ জন যাত্রী আহত হন।
 এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব

ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

আপডেট সময় ০১:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫