ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করে নেয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব। তবে র‍্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি। বলা হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় ৩ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছে। শিশুটিকে উদ্ধার করা গেলেও ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি

গতকাল শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা আক্তার একটি সরকারি চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন শুক্রবার বলেন, সপ্তাহখানেক আগে থেকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক নারী সাবলেটে থাকতে শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর যোগসাজশেই বাচ্চা চুরি ও বাসায় ডাকাতি হয়েছে। তবে সাবলেটের ওই নারীর কোনো পরিচয় সংক্রান্ত কাগজপত্র এখনো পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

আপডেট সময় ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪