ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ‍্যে সংঘর্ষ

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে দুপক্ষের মধ‍্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও আনন্দ মোহন কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির শৈশব (২২) এবং সিফাত (২৩)।জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে জেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধীদের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা শুরু হয়। এ সময় রিয়াদের সঙ্গে রিমন মিয়া নামের এক শিক্ষার্থীর তর্ক হয়। এ ঘটনার জের ধরে সভা শেষে রিয়াদ তার বন্ধুদের নিয়ে বাইরে আসলে রিমন, সিফাত, আকাশ ও ইমন তাদের ওপর হামলা চালান। এতে রিয়াদের বন্ধু শৈশব ও সিফাত নামের দুজন আহত হন। অভিযোগ উঠেছে, হামলাকারী রিমন মিয়া নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। তার নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে।বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. আশিকুর রহমান আশিক বলেন, দুপক্ষের মধ‍্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে।কোতোয়ালি মডেল থানার পরির্দশক (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

ময়মনসিংহে মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ‍্যে সংঘর্ষ

আপডেট সময় ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪