ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এই রোগে আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

​সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​হাসপাতাল সূত্রে জানা যায়, সবশেষ মৃত শিশুটির বয়স ছিল মাত্র সাত মাস। গত ২৮ এপ্রিল জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টার দিকে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

​ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মমেক হাসপাতালে মোট ১ হাজার ৬৯ জন শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৬৩ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ জন শিশু।

​বর্তমান পরিস্থিতি:
বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসকদের ওপর চাপ বাড়ছে, তবে কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত দেড় মাস ধরে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় শিশুদের মধ্যে হামের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে দুর্গম এলাকা এবং যেসব শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতাভুক্ত নয়, তাদের মধ্যেই এই রোগের সংক্রমণ ও জটিলতা বেশি দেখা যাচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে টিকাদান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪

আপডেট সময় ১২:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬