ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আগামীকাল সাবেক আইজিপি মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হবে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

সাবেক আইজিপি মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হবে কাল

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে তাদের।

এছাড়াও এদিন পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের কাশিমপুর কারাগার থেকে হাজির করা হবে।

একাধিক কারাসূত্র জানায়, গণহত্যায় রাজসাক্ষী হতে পারেন আইজিপি মামুন। আন্দোলনে পুলিশকে কে কে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তা উঠে আসতে পারে তার জবানবন্দিতে। তবে সব চূড়ান্ত হতে পারে ট্রাইব্যুনালের কিছু সিদ্ধান্তের পর। শেষ পর্যন্ত রাজসাক্ষী না হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন তিনি।

গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেয়া হয়।

১২ নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউল আহসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা, গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বৈষম্যবিরোধী আন্দোলনে হকার শাহজাহানকে হত্যার অভিযোগে ঢাকার নিউ মার্কেট থানার মামলায় ১৫ অগাস্ট রাতে খিলক্ষেত থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

আগামীকাল সাবেক আইজিপি মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হবে

আপডেট সময় ১২:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪