ময়মনসিংহ , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের ২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই জানিয়েছেন পর্যটনমন্ত্রী প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার উদ্দেশে ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে বললেন র‍্যাব ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার জানিয়েছেন অর্থমন্ত্রী পাবনার দুলাইতে জমিদার আজিম চৌধুরীর বাড়ী দেখতে এখনও ভিড় জমায় হাজারো হাজারো মানুষ আলোচিত মাসুদ হত্যার প্রধান আসামী সন্ত্রাসী আইয়ুব র‍্যাবের হাতে আটক কুড়িগ্রামে মরিচক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ, চাষি পলাতক বরেণ্য কবি নির্মলেন্দু গুণের জন্মদিন আজ: ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শব্দসৈনিক আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ আলী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসএসসি ও সমমান পরীক্ষা পরিদর্শনে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান

  • Aminul Islam
  • আপডেট সময় ১০:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৭৬ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু তাহের গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ পরিদর্শন করেছেন। এ সময় তিনি নগরীর ময়মনসিংহ জিলা স্কুল, মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়, সানফ্লাওয়ার আইডিয়াল হাই স্কুলসহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেয়ারম্যান পরীক্ষা চলমান কেন্দ্রসমূহের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন ও কেন্দ্রসমূহে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, মাউশি’র ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাগণ।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর দেয়া তথ্য মতে জানা যায়, ময়মনসিংহ বিভাগের ১৫৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ বোর্ডের আওতায় জেলাগুলোর মধ্যে ময়মনসিংহ জেলায় ৫২ হাজার ৭৯১ জন, জামালপুর জেলায় ২৯ হাজার ৭২১ জন, নেত্রকোনা জেলায় ২২ হাজার ৩২৮ জন, শেরপুর জেলায় ১৫ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এতে ৪টি জেলায় সর্বমোট পরিক্ষার্থী সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৩৩৫ জন। যার মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ১৩৭ জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ১৯৮ জন। আরো জানা যায়, বিজ্ঞান বিভাগে ৪৩ হাজার ৪০৩ জন, মানবিক বিভাগে ৭০ হাজার ৫২৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ময়মনসিংহ জেলা প্রশাসক জানান, পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে ১২ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত ময়মনসিংহ জেলা ও উপজেলায় অবস্থিত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা সুষ্ঠর স্বার্থে বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের

এসএসসি ও সমমান পরীক্ষা পরিদর্শনে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আপডেট সময় ১০:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪