ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ও বিরোধীদল মিলেই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২ মদনে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মা-ছেলে রক্তাক্ত ​গোল্ডেন বুটের লড়াই: এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি ​অমাবস্যার জোয়ার: বরিশালের ৮ নদ-নদীর পানি বিপৎসীমার উপরে আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের রাবাব ফাতিমা, জাতিসংঘে বড় পদমর্যাদা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৭ ​জুলাইয়ের প্রথম ১৪ দিনে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের রাবাব ফাতিমা, জাতিসংঘে বড় পদমর্যাদা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘ সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ)–এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন আন্তোনিও গুতেরেস।

গত বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের মুখপাত্রের কার্যালয়।

আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের দপ্তর এক বিবৃতিতে বলেছে, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে দায়িত্ব পালনের ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতার মধ্যে আছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন।

জানা যায়, ২০০২ সালে ইউএনএএমএ প্রতিষ্ঠিত হয়।

বর্তমান দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন রাবাব ফাতিমা।

সেই সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। এছাড়া ২০২২ সালে তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ার নির্বাচিত হন। একইসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের রাবাব ফাতিমা, জাতিসংঘে বড় পদমর্যাদা

আপডেট সময় ১২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬