ময়মনসিংহ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫ কারাগারের ভেতর থেকে টিকটক ও ভিডিও প্রচারের জেরে একসঙ্গে ৫০ কারারক্ষীকে তলব! পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত জামায়াত কখনোই গুপ্ত ছিল না বললেন গোলাম পরওয়ার নবীদের জীবন থেকে শেখার মতো ৫টি মূল্যবান শিক্ষা দ্বীনি শিক্ষা ও জ্ঞান অর্জন: যে চার প্রকার জ্ঞান সবার জন্য জানা ফরজ পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন এআই ভিডিও দিয়ে অপপ্রচার: সংবাদ সম্মেলনে সনাতনীদের প্রতিবাদ আমবাড়ীতে রোপিত আমন ধানের চারা নষ্ট, জমি দখল করে নেওয়ার ঘটনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর করা এবং গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত শনিবার (১ আগস্ট, ২০২৬ ইং) বিকেলে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গৌরীপুর পৌর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল বারী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ফরাজী।

বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট গোলাম সারোয়ার, সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আবু ইউসুফ, পৌর শাখার সভাপতি ডা. আব্দুন নূর এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবীর।

বক্তারা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার অভিযোগে দায়ীদের বিচারের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য হবে না।

তাঁরা দাবি করেন, এ বিষয়ে বিলম্ব হলে সরকারের রাজনৈতিক দায় তৈরি হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান বক্তারা।

কর্মসূচিতে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫

ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬