ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীতে যৌথ অভিযানে ৪৪ লাখ টাকার গাঁজা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় পুলিশ, এপিবিএন ও আরআরএফ-এর যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় পলাতক এক আসামির গ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
​

অভিযানকালে মাদক চোরাচালানে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর বাখরনগর গ্রামের লোকমান মিয়ার ছেলে মারুফ মিয়া (২২), রতনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার জয়নগর গ্রামের জিতেন্দ্র সরকারের ছেলে দীপক সরকার (৪৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মারুফ মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক অপরাধের মামলা রয়েছে।
​

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকায় পলাতক আসামি জামালের প্রাইভেটকার গ্যারেজে যৌথ অভিযান চালায় আইনশৃ্ঙ্খলা বাহিনী। এ সময় গ্যারেজ থেকে গাঁজাভর্তি ১৪টি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার করা ২২৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা। তল্লাশিকালে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং পরিবহনকাজে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে মূল হোতা জামালসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।​এ ঘটনায় রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জয় কুমার পাল টিটু বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।

​রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

নরসিংদীতে যৌথ অভিযানে ৪৪ লাখ টাকার গাঁজা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ১০:১৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬