ময়মনসিংহ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান: বিভিন্ন স্থানে বিপুল জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা শিগগিরই কাটবে গ্যাস সংকট জানিয়েছেন রিজভী বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না রাজধানীর হাসপাতালে গিয়ে জ্বালানিমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিলেন রাষ্ট্রপতি জ্ঞান, যুক্তি ও বিজ্ঞানের আলোয় নতুন দিগন্ত: নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদরাসায় চার ক্লাবের উদ্বোধন ​দিনাজপুর সফরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদে মার্কিন রাষ্ট্রদূত হেফজতে ১৪৫ পিস ইয়াবা ও স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সুগার মিলসের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ শুরু, লক্ষ্যমাত্রা ৭ হাজার একর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।​গত ৩১ আগস্ট (২০২৬) গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩০ মিনিটে অভিযানিক দলটি জানতে পারে যে ফতেহপুর মুন্সীপাড়া গ্রামের এক ব্যক্তি নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশ স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আসামি মাহমুদুল হাসান রুবেলের (৩৭) বাড়িতে তল্লাশি চালায়।

​তল্লাশিকালে আসামির শয়নকক্ষে রাখা একটি বড় টিনের বাক্স থেকে ১১টি পোটলায় মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সাজানো ছিল। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রুবেল ফতেহপুর মুন্সীপাড়া গ্রামের মৃত রুহুল আমীন ও ডলি বেগমের ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি অপর এক সহযোগীর যোগসাজশে এলাকায় মাদকের ডিলার হিসেবে কাজ করছিলেন। দীর্ঘ দুই মাসের গোয়েন্দা নজরদারি ও প্রচেষ্টার পর জেলা পুলিশ মাদকের এই প্রধান ডিলারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
​এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত জেলা গড়তে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাদকদ্রব্য প্রতিরোধে এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট সময় ১১:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬