ময়মনসিংহ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা গোপালগঞ্জে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে পূজা মণ্ডপে পুলিশ সুপার দলিল না পেয়ে সাবেক এমপির বাড়িতে ভুক্তভোগী পরিবারের অবস্থান খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবির কঠোর নজরদারি টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা

নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ড মোকাবিলায় বাস্তব ধারণা দিতে অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে আগুন নেভানো, গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন উপজেলা  ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন।

মহড়ায় শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে আগুন লাগলে করণীয়, গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে তা নিয়ন্ত্রণের কৌশল এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, প্রতিবছর বিভিন্ন দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন। দুর্যোগ মোকাবিলায় করণীয় এবং দুর্যোগ-পরবর্তী প্রস্তুতি সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের মহড়ার মাধ্যমে বাস্তব ধারণা দেওয়া গেলে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে। এতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে মানুষকে ধারণা দেওয়াই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। বাড়ি ও পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। সম্মিলিত উদ্যোগে দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন করে তোলাও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নানসহ সকল রাজনৈতিক  নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত দুর্যোগবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও ব্যবহারিক মহড়ার আয়োজন করা হলে শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠবে। পাশাপাশি পরিবার ও সমাজে দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ছবি: অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার মহড়ায় অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬