ময়মনসিংহ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা গোপালগঞ্জে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে পূজা মণ্ডপে পুলিশ সুপার দলিল না পেয়ে সাবেক এমপির বাড়িতে ভুক্তভোগী পরিবারের অবস্থান খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবির কঠোর নজরদারি টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

​জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
​শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড় ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহীপুর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আকতার জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান এবং অভিভাবক সাইফুল ইসলাম।
​

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
​উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় ১১৫০ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে পাঁচবিবি নছির মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা মমতাহ অর্নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬