ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আশুলিয়ায় পাইকারি বাজারে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় একটি বাজারে মশলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আটটি দোকান পুড়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটের একটি দোকানে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে বেশিরভাগ পলিথিন এবং প্লাস্টিক ব্যাগের দোকান ছিল। মসলার  দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে।

প্রত্যক্ষদর্শী মো. আকবর হোসেন বলেন, আমরা একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে দোকানের শাটার ভেঙে ফেলার পর ভেতরে আগুন দেখতে পাই। ওই দোকান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, প্রথমে একটি মসলার দোকানে আগুনের সূত্রপাত হয়। পরবর্তিতে বিভিন্ন পলিথিনের দোকান, চায়ের দোকান  ও বিভিন্ন মসলার দোকানে আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আড়ৎ-এর একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের জোন-ফোর ডিএডি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমরা ১১টা ৫ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তিতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। কী কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

আশুলিয়ায় পাইকারি বাজারে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ

আপডেট সময় ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪