ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে আসছি।

তিনি বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও আমরা কাজ করে থাকি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা কাজ করছি। দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে কাজ করছি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথমে সকালে তিনি কক্সবাজারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’-এর বর্ধিতাংশ প্রকল্প উদ্বোধন করেন।

এরপর দুপুরে সেনাপ্রধান রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এ ছাড়া তিনি ‘বে ওয়াচ প্রকল্প’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: সেনাপ্রধান

আপডেট সময় ০৪:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪