ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আদিবাসী নারীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান 

আদিবাসী নারীকে মারধর ও বাড়িতে আগুনের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাজাবিরাট আদিবাসী গ্রামের ফিলোমিনা হাসদা (৫৫) নামে ওই নারীকে নির্যাতন ও তাঁর বাড়িতে অগ্নিসংযোগের মামলায় প্রধান আসামি ছিলেন তিনি। 

গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়নের চাপড়া পাড়ার আব্দুল হাকিম মন্ডলের ছেলে। মঙ্গলবার দেশের ৪৭ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে আদিবাসী নারীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। ফিলোমিনা হাসদা (৫৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইউনিয়নের রাজাবিরাট এলাকার বরট্ট গ্রামের আদিবাসী নারী ফিলোমনা হাসদাকে মারধর ও বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় রফিকুলের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, শৃঙ্খলা ভঙ্গ ও অরাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন

আদিবাসী নারীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান 

আপডেট সময় ০১:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫