ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র জানিয়েছেন আইজিপি ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: গ্রেপ্তার মার্কিন নাগরিক ভারতে একের পর এক ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙা হলো মসজিদ ও মাজার পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ ​ভাঙ্গায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ তরুণের মৃত্যু ​আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা, দেশে অপরিবর্তিত মূল্যহার শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুড়ল লকারে থাকা ৫০টি ছাগল অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। ফলে অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহত হয় এবং দুইটি বাসের লকারে থাকা প্রায় ৫০টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি জানা যায়। এর আগে রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পেছনে থাকা বাসে আগুন ধরে যায়। সে সময় ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পুড়ে যাওয়া একটি বাসের লকারে অর্ধশতাধিক ছাগল পাওয়া গেছে। সবগুলো দগ্ধ হয়ে মারা গেছে। ছাগলগুলো রাজধানীতে নেওয়া হচ্ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ

পুড়ল লকারে থাকা ৫০টি ছাগল অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ

আপডেট সময় ০২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫