ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলো

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সবশেষ কমিটির সভাপতি ছিলেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নামে একটি মামলা রয়েছে। ওই মামলায় ১১ নাম্বার আসামি তিনি। এ ছাড়াও বিগত সরকারের আমলে শিক্ষকদের মারতে তেড়ে যাওয়া, নথি জালিয়াতিসহ আরও কয়েকটি কারণে গত বছরের ৫ জুন বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেটে তাকে ওএসডি করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সমন্বয়ক আবু রায়হান জানান, ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন ১১ জুলাই কোটবাড়ি আনছার ক্যাম্পের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। বিকেলে কুবি শিক্ষার্থী হান্নান রহিমের নেতৃত্বে শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডেপুটি রেজিস্ট্রার বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর হেফাজতে রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়

শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলো

আপডেট সময় ১১:২১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫