ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহী কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ।

রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শিমুলকে (২০) হত্যা করা হয়েছে দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে দুপুর ১২টার দিকে কলেজের সামনের ব্যস্ততম সড়ক অবরোধ করে বসে পড়েন শিক্ষার্থীরা।

অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। কর্মসূচিটি ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে করা হলেও এতে ছাত্রদলের কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।

শিমুলের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়। পরে আজ রাজশাহী কলেজেও কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, শিমুল ছাত্রদলের কর্মী ছিলেন, সেটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে তাঁদের কলেজের ছোট ভাই মারা গেছেন। তাঁরা সাধারণ শিক্ষার্থী হিসেবেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিমুলের সঙ্গে একজন মেয়ে ছিলেন। ওই দিন হাসপাতালে সবার সামনে ওই মেয়ে বলেছেন, শিমুলের মাথায় আঘাত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত করতে হবে। আগামীকাল রোববারও একই দাবিতে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

রাজশাহী কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ।

আপডেট সময় ০৩:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫