ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বসন্তপুর লেভেল ক্রসিংয়ের গেট কিপার রেজাউল হাওলাদার জানান, সন্ধ্যায় ওই বৃদ্ধা রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট সময় ০৯:২৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫