ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি শপথ পড়ালেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদের স্পিকার পদে নির্বাচিত ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন দুস্থ,দরিদ্র,কর্মক্ষম,দায়িত্ব পালন করতে গিয়ে আহত-নিহত সাংবাদিকদের জন্যে ২ কোটি ৬৮ লাখ টাকা চিকিৎসা ভাতা,দান-অনুদান মঞ্জুর ! প্রথম অধিবেশন শুরু ত্রয়োদশ সংসদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পরিকল্পিত নগরী গড়তে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডে জিএস মাহবুবুর রহমান তারুণ্যের প্রতীক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩ শ্রীপুরে এফবিআইয়ের সতর্কতা: ইরানের ড্রোন হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ সুবা, যা দেখা গেল ক্যামেরায়।

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের আরাবি ইসলাম সুবা। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। 

জানা গেছে, রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

এদিকে শিশু সুবার নিখোঁজের ঘটনায় তার বাবা ইমরান রাজিব সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা। রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি।

সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। সুবা নিখোঁজের ঘটনায় আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে তারা চেষ্টা করছে।’

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। আশপাশের একাধিক সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি শপথ পড়ালেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে

মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ সুবা, যা দেখা গেল ক্যামেরায়।

আপডেট সময় ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫