ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মোহাম্মদপুরে জহুরী মহল্লা থেকে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জহুরী মহল্লা এলাকায় র‌্যাব-২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ জুয়েল (২৮), মোঃ ইব্রাহিম (৩৩) এবং মোঃ সোহাগ (৩৫)-কে আটক করা হয়।

র‌্যাব-২ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী জহুরী মহল্লা এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এরপরই র‌্যাব-২ এর আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এদের মধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে চারটি এবং সোহাগের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’বললেন মাহফুজ আলম

মোহাম্মদপুরে জহুরী মহল্লা থেকে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

আপডেট সময় ০২:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫