ময়মনসিংহ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দীপংকর দীপনের নতুন সিনেমা

নির্মাতা দীপংকর দীপন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এর নাম ‘ছাত্রী সংঘ’। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে এক আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সিনেমাটির লোগো ও পোস্টার প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা দীপংকর দীপন বলেন, এ সিনেমার মাধ্যমে উঠে আসবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রথম ধাপ ব্রিটিশবিরোধী আন্দোলনে কুমিল্লার নারী বিপ্লবী শান্তি-সুনীতির অভিযান ও ইতিহাসের হারিয়ে যাওয়া তাদের নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রক্ষের অজানা গল্প। কীভাবে কুমিল্লাতে তারা গড়ে তুলেছিল উপমহাদেশের প্রথম বিপ্লবী নারী দল আর সেই দলের অপারেশনের অজানা গল্প তুলে ধরবে ছাত্রী সংঘ।