ময়মনসিংহ , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অন্তর্বর্তী সরকারের নতুন বার্তা প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল নিয়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাবনা বাতিলের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রাথমিকভাবে সারাদেশে ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সচিব কমিটির পর্যালোচনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

পোস্টে বলা হয়, সচিব কমিটি মনে করেছে প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাস্তব কোনো সুফল আসবে না; বরং এতে শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি হবে। বর্তমানে দেশে রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর বিপরীতে সীমিত পরিসরে ক্লাস্টারভিত্তিক নিয়োগ দিলে একজন শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা বাস্তবে সম্ভব নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের নতুন বার্তা প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল নিয়ে

আপডেট সময় ০৯:৫৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫