ময়মনসিংহ , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১লা মার্চ) বিকেলে ১১ রমজান উপলক্ষে স্থানীয় শহীদ হারুন পার্ক ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৌরীপুর পৌর জামায়াতের আমির ডা. আব্দুর নূরের সভাপতিত্বে ও পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ ইরানের প্রতি আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর ওপর যে জুলুম ও আগ্রাসন চলছে, তা বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানের শিক্ষা আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা আমির মাওলানা বদরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ গৌরীপুর উপজেলা শাখার সহসভাপতি মো. ফজলুর রহমান, জামায়াতের সাবেক উপজেলা আমির অ্যাডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার ও উপজেলা সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবির, এনসিপির জেলা শাখার সদস্য তাজুল ইসলাম শুভ, ৮ নম্বর ডৌহাখোলা ইউনিয়ন আমির মাওলানা ফজলুল হক, ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং গৌরীপুর যুব বিভাগের সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানসহ বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী

গৌরীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬