ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন জিল্লুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ভূমিকা আছে। কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কিছু ভুল করেছে, যেগুলোর জন্য তাদের আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তাদের ঠিকঠাক রাজনীতি করা উচিত। রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হওয়া উচিত এবং সময় নেওয়া উচিত।অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিন এই দলটি দাঁড়াবে না।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

জিল্লুর রহমান বলেন, ‘দেশের মানুষ গত এক বছরে শুনেছে, এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কর্মীরা কি সেটা ভোলে? একদমই না।’

তিনি আরো বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে। জামায়াত এই বিষয়ে উৎসাহী। কিন্তু এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি বিএনপি করে ফেলে সেটা বিএনপির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে।’ এই উপস্থাপক বলেন, ‘বিএনপি দেশে ইতিমধ্যেই একটা আবহ তৈরি করতে পেরেছে।তারা যেহেতু মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থেই তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সেই চেতনাকে তারা ধারণ করে এবং কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করে না করবে না এবং সেই চেতনাকে ধারণ করে।’

তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) একটা মধ্যমপন্থার রাজনীতি করছে। এই ধারাটা ধরে রাখতে পারলে ভবিষ্যৎটা আসলে বিএনপির। সামনে হয়তো কখনো কখনো পথ চলাটা ঝুঁকিপূর্ণ মনে হবে।কিন্তু এই জায়গাটাতে বিএনপি সব মহলে, সব শ্রেণির সমর্থন পাবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন জিল্লুর রহমান

আপডেট সময় ১২:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫