ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই গ্রুপের সংঘর্ষ ঢাকা আলিয়া মাদ্রাসায় , ৭ শিক্ষার্থী আহত

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত জন আহত হয়েছে। তবে কী নিয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, সে বিষয়টি বলতে চাননি তারা।

গত শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

দুই গ্রুপের সংঘর্ষ ঢাকা আলিয়া মাদ্রাসায় , ৭ শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫