ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়। সংবিধানে এতে কোনও বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায় একটি মাইলফলক হবে। জনগণ যেভাবে চাইবেন সেভাবেই আইন হবে। জনগণই দেশ চালাবেন।

রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজকে কুঠারাঘাত করেছে। এর ফলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস হয়েছে। সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দেয়া হয়েছে। তাছাড়া, মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ করে দেয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন মো. আসাদুজ্জামান। তিনি জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। তবে এর একদিন পর পদে থেকেই নির্বাচন করার ইঙ্গিত দিলেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৩:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫