ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু টেইলর সুইফট-কেলসির

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগ্‌দানের পর থেকেই ভক্তরা অপেক্ষা আছেন বিয়ের খবরের। অবশেষে সেই জল্পনার ইতি হলো। জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মেই বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এ তারকা জুটি।

গায়িকার সূত্রের বরাত দিয়ে ইউএস সান জানিয়েছে, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তারা।

পরিবর্তে সুইফট নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে সাজাচ্ছেন। ইতিমধ্যে বাড়ির আঙিনায় নতুন করে বাগান তৈরি ও পরিমার্জনের কাজ শুরু হয়েছে।

একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘ছোটবেলা থেকেই টেইলর স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে নিজের বিয়ে করার।’

বিয়ের প্রস্তুতি আরও পরিণতি পেয়েছে ব্রাইডসমেড বাছাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্ধারণ করেছেন সুইফট।

শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবলেও এখন তা বদলে বড়সড় অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন তিনি। জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সুইফট আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বুঝেছেন, জীবনের এমন বড় মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু টেইলর সুইফট-কেলসির

আপডেট সময় ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫