ময়মনসিংহ , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর স্টেশনে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন জাতীয় ঈদগাহে গৌরীপুরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সংশয় ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত একদিনে ১০ হাজার অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতুতে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা দুপুর ১টার মধ্যে তারেক রহমান বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন ঈদের টানা সাত দিনের ছুটি আজ থেকে শুরু হচ্ছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঠুঁঠাপাড়া সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় ও এক বাংলাদেশি গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক দুই ভারতীয় নাগরিক গরু পাচার করতে বাংলাদেশে এসে আর ফিরতে না পেরে এখানে অবস্থান করছিলেন।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশি চোরাকারবারি মারুফের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
 
আটক দুই ভারতীয় নাগরিক হলেন: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার পার বৈদ্যনাথপুর গ্রামের নইমুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদির (৩০) ও একই এলাকার আব্দুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন (৩৪)। এছাড়া আটক বাংলাদেশি নাগরিকের নাম মো. মারুফ।
 বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর দিবাগত ভোর ৪টার দিকে কাঁটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই দুই ভারতীয় চোরাকারবারি। পরে তারা স্থানীয় চোরাকারবারি ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করেন। কিন্তু ভোরের আলো ফুটে যাওয়ায় তারা আর ভারতে ফিরে যেতে পারেননি। এরপর তারা সারাদিন পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকেন। পরে বাংলাদেশি সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুঁঠাপাড়া বাজারে তার বাড়িতে গিয়ে আত্মগোপন করেন।
 
বিজিবি আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত থেকে গরু দিতে আসা ওই দুই ভারতীয় নাগরিক এবং তাদের আশ্রয়দাতা বাংলাদেশি মারুফকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির

ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক

আপডেট সময় ০৩:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫