ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে নতুন বাজেটে বাড়ছে পে-স্কেলের বরাদ্দ: বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কেনিয়ায় অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধস: প্রাণ হারালেন ১৮ জন গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন নেত্রকোনায় অনেক কষ্টের ফসল এখন কৃষকদের আর্তনাদ,ভিজা ধানে এখন জালা ধান পরিণত হচ্ছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় জিরা সহ আটক ১ মাঝ সমুদ্রে আতঙ্ক: প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে প্রাণ হারালেন ৩ যাত্রী ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লায়লা আরজুমান বানু বগুড়া থেকে সংরক্ষিত নারী আসনে আলোচনায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসন।

নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে বিএনপি জোটের ভাগে প্রায় ৩৭টি সংরক্ষিত নারী আসন পড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে এসব আসনে মনোনয়ন পেতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেত্রীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক দৌড়ঝাঁপ ও তৎপরতা।

দলীয় সূত্রে জানা যায়, তিনি বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত লায়লা আরজুমান বানু ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জেলা পর্যায়ে নারী বিষয়ক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।

দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, গত সময়ে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছেন। এছাড়া নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা ও দলীয় গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রেক্ষাপটে বগুড়ায় নারী নেতৃত্বের আলোচনায় তার নাম সামনে এসেছে।

এ বিষয়ে শাহাজাদী লায়লা আরজুমান বানু বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সংসদে কার্যকর প্রতিনিধিত্ব প্রয়োজন। সুযোগ পেলে তিনি বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান।

দলীয় মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত হলে এ বিষয়ে স্পষ্টতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে

লায়লা আরজুমান বানু বগুড়া থেকে সংরক্ষিত নারী আসনে আলোচনায়

আপডেট সময় ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬