ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর স্থগিত করলেন শেরপুরের দশকাহনিয়ায়“চেষ্টা”র মানবিক উদ্যোগ দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম খুলনায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ ঢাকায় আসছেন ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে সীতাকুণ্ড আজ ঢাকার আকাশ মেঘলা-কুয়াশাচ্ছন্ন, তাপমাত্রা ২৩.৩ এবার আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন জেডি ভ্যান্স বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ মধ্যরাতে, আহত একাধিক ইরানের স্কুলে বোমা হামলা মানবিক আইনের লঙ্ঘন বলেছে জাতিসংঘ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১১৮ বার পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৫৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছেন আদালত। আদালত তদন্ত প্রতিবেদন জমা দিতে ২১ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১১৮তম বার বাড়ানো হলো।

ইতোমধ্যে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতিসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আদালতের এক পুলিশ কর্মকর্তা জানান, তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক, যিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) অতিরিক্ত পুলিশ সুপারও ছিলেন, আজ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেছেন।

পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, এ মামলায় আদালতের অনুমতি নিতে হয়নি এমন অর্ধশতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন। ঘটনার সময় এই দম্পতির পাঁচ বছরের একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ বাসাতেই ছিল। পরদিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর স্থগিত করলেন

১১৮ বার পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

আপডেট সময় ১১:৫৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫