ময়মনসিংহ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেছেন রিজভী মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ বলেছেন শামা ওবায়েদ স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলেছেন তথ্য উপদেষ্টা উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাখাওয়াত হোসেন খাঁন পলাশের শুভেচ্ছা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জে ট্রাস্কফোর্সের অভিযানে কাভার্ডভ্যানসহ প্রায় ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার ৩৯২ ডিএমপির হাতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৩৭৭ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

এছাড়া জননিরাপত্তা জোরদার করতে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমনের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের মোট ৭৬৯টি যানবাহন তল্লাশি করা হয় এবং এ সময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার ৩৯২ ডিএমপির হাতে

আপডেট সময় ০৯:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫