ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিয়াউল আহসানের বিচারকাজ ভার্চুয়ালি হবে আজ থেকে জানিয়েছেন প্রসিকিউটর তামিম প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের জানিয়েছেন আইনমন্ত্রী আক্রমণ শক্তিশালী করতে আরও মানসম্মত পেসার প্রয়োজন বললেন সালাহউদ্দিন বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ একটি ট্রাইসাইকেলও গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের টিকিটসহ কালোবাজারি আটক, ৩ মাসের কারাদণ্ড রাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র পানিসঙ্কট ও সংস্কারে অবহেলার অভিযোগ, প্রধান শিক্ষকের নীরবতা শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অফিসের সকল কাজ পিআইও কর্মকর্তা নিজেই করছেন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার( পিআইও) অফিসে জনবল সংকটের কারণে সেবা নিতে আসা লোকজনকে অফিসার নিজেই সেবা দিচ্ছেন। অফিসের সকল কাজ নিজেকে দেখতে হয় বিধায় সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অনেকটা অচলায়তন দেখে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কার্যক্রমে।

মতলব দক্ষিণ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা যায়,  দীর্ঘ প্রায় সাড়ে ৩ বছর যাবত ওই কার্যালয়ের একমাত্র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাড়া অন্য পদসমূহ শূন্য রয়েছে। অফিসের দাপ্তরিক কাজ এবং ইউনিয়নর বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন তিনি নিজেই। অফিসে জনবল না থাকায় কক্ষে তালা ঝুলিয়ে বিভিন্ন কাজ পরিদর্শন করতে যেতে হয় ওই কর্মকর্তাকে।এতে করে পিআইও অফিসে আসা মানুষজন ওনাকে না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এ উপজেলায় শুধু মাত্র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সেতু প্রকল্পের একজন কার্য সহকারী পদায়ন রয়েছে। প্রায়শই দেখা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কার্য সহকারী প্রকল্প তদারকি কাজে মাঠে থাকার সময় কার্যালয়টি তালাবন্ধ থাকে। এতে দুর্যোগে সাড়াদানসহ বিভিন্ন কর্মকাণ্ড দারুণভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, জনবল সংকট থাকলেও এরই মধ্যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। প্রকল্প মনিটরিং কাজ কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সঠিকভাবে প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন জানান, জনবল সংকটের বিষয়ে আমি  বিগত মার্চ মাসে একটি স্মারক পত্রের মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য মহাপরিচালক মহোদয়কে অনুরোধ করেছি। আমার বিশ্বাস কম সময়ের মধ্যে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্মসূচী সুষ্ঠু  বাস্তবায়নে সচেষ্ট হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউল আহসানের বিচারকাজ ভার্চুয়ালি হবে আজ থেকে জানিয়েছেন প্রসিকিউটর তামিম

অফিসের সকল কাজ পিআইও কর্মকর্তা নিজেই করছেন

আপডেট সময় ১২:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫