ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘বিয়ের পর অবসরে যাওয়ার চিন্তা আছে’

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন। ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। বর্তমানে ছোট পর্দার নিয়মিত মুখ তিনি। 

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে।

তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’

এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। বিয়ে করে সংসার করছেন তারা দুজন। শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘এসব গুজব।’

এছাড়া কিছুদিন আগেও গুঞ্জন ছিল, অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। কয়েক মাস আগে শামিম বিয়ে করলে সে গুঞ্জনও থেমে গেছে।

সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। তাই হয়তো গুজব ছড়ায়। মোশাররফ করিমের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি খুব উপভোগ করি। ক্যামেরার বাইরেও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। নিলয় আলমগীর হচ্ছে আমার ভাই-ব্রাদার টাইপের। এ ছাড়া শামিম হাসানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুটিংয়ের বাইরেও আমাদের আড্ডা হয়। সেই আড্ডায় আরও অভিনয়শিল্পী, নির্মাতারাও থাকেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘বিয়ের পর অবসরে যাওয়ার চিন্তা আছে’

আপডেট সময় ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫