পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পেছনে ছয়জন কেন্দ্রীয় নেতার সমন্বিত কৌশল কাজ করেছে। এদের মধ্যে প্রধান ভূমিকা পালন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি দীর্ঘ সময় রাজ্যে অবস্থান করে পুরো প্রচার ও সাংগঠনিক কার্যক্রম তদারকি করেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহ পশ্চিমবঙ্গে টানা ১৪ দিন অবস্থান করে নির্বাচনী কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেন। এই সময় তিনি একাধিক জনসভা, রোডশো এবং সাংগঠনিক বৈঠকে অংশ নেন। রাত গভীর পর্যন্ত দলের নেতাদের সঙ্গে বৈঠক করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করেন।
অমিত শাহ ছাড়াও আরও পাঁচজন কেন্দ্রীয় নেতা নির্বাচনী কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ভূপেন্দ্র যাদব বুথ পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার আইনি বিষয়গুলো তদারকি করেন।
সুনীল বানসাল ‘পন্না প্রধান’দের মাধ্যমে একটি শক্তিশালী বুথভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলেন, যা মাঠপর্যায়ে দলের কার্যক্রমকে সুসংগঠিত করে।kolaj
ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিভিন্ন অঞ্চলে প্রচার চালিয়ে কর্মীদের সক্রিয় রাখেন এবং আক্রমণাত্মক প্রচার কৌশল গড়ে তুলতে ভূমিকা রাখেন।
ডিজিটাল প্রচারে নেতৃত্ব দেন অমিত মালব্য। তিনি বিভিন্ন ইস্যুকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে জনমত প্রভাবিত করার চেষ্টা করেন এবং প্রতিপক্ষের প্রচারণার বিরুদ্ধে পাল্টা বর্ণনা দাঁড় করান।
দলগত সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং ডিজিটাল প্রচারের সমন্বয়ই বিজেপির এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে।

ডিজিটাল ডেস্ক 






















