ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আগামী ৫ দিন দেশের বিভিন্ন জেলায় ঝড়তে পারে বৃষ্টি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আগামী পাঁচদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবহাওয়ার অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এর মধ্যে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় (শনিবার সকাল ৯ টা পর্যন্ত) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী পাঁচ দিনের দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আগামী ৫ দিন দেশের বিভিন্ন জেলায় ঝড়তে পারে বৃষ্টি

আপডেট সময় ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫